• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ দফা চুক্তি পূর্ণবাস্তবায়ন করতে হবে- অধ্যাপক আনু মুহাম্মদ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। অধ্যাপক আনু মুহম্মদ বলেন, এলাকাবাসীর প্রতিবাদ ও প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি ফুলবাড়ী কয়লা সম্পদ লুটপাট করতে পারছে না। তাই তারা আবারও ষড়যন্ত্র করছে। ফুলবাড়ী নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করলে, তাদের প্রতিহত করতে সেদিনের চেও আরো ভয়াবহ আন্দোলন গড়ে তোলা হবে। খনি বিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে আন্দোলনকারি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কারসহ ৬ দফা ফুলবাড়ী সমঝোতা চুক্তির পূর্ণবাস্তবায়ন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে কয়লাখনি বিরোধী ফুলবাড়ী ট্রাজেডি দিবসে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহম্মদ।

অধ্যাপক আনু মুহম্মদ বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা (তৎকালিন বিরোধী দলীয় নেত্রী) সেই সময় বলেছিলেন ৬ দফা চুক্তি বাস্তবায়ন না করলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্ত তারা বর্তমানে ক্ষমাতায় থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন,এশিয়া এনার্জির মতো জালিয়াতি কোম্পানিকে দেশ থেকে অবিলম্বে বহিস্কার করতে হবে।

দিবসটি উপলক্ষ্যে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে পৌর শহরে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সেখানে তেল গ্যাস জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলামে জুয়েল এর সভাপতিত্বে কয়লাখনি বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামছুল আলম, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ গুপ্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় নেতা আমিনুল ইসলাম বাবলু, খনি আন্দোলনের নেতা এসএম নূরুজ্জামান জামান, হামিদুল হক, এমএ কাইয়ুম, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু প্রমূখ।

এদিকে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন এর নেতৃতে পৌর পরিষদসহ সকালে শোক র‌্যালি নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় মেয়র মাহমুদ আলম লিটন বলেন, ২৬ আগষ্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির বিরোদ্ধে আমরা ছিলাম, আজও আছি, আগামীতে ফুলবাড়ীবাসীর সাথে থাকব।

অপরদিকে সাবেক পৌর মেয়র ও খনি আন্দোলনের নেতা মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে একটি শোক র‌্যালী বরে হয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং উন্মক্ত পদ্ধতি কয়লা খনির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন।

এছাড়াও দোকান কর্মচারি ইউনিয়ন,মটর শ্রমিক ইউনিয়ন,হোটেল কর্মচারি ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিকসহ পেশাজীবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ