• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে মায়ের সাথে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে আবু বক্কর নামে সাড়ে ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মোমিনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পার্বতীপুর উপজেলার মোমমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভালুরডাঙ্গা রশিদুল ইসলামের ছেলে নিখোঁজ হওয়া আবু বক্কর শনিবার দুপুরে মা আলিফ নুরের সাথে গোসল করতে যায় বাড়ির পাশের শাখা যমুনা নদীতে। সাঁতার না জানায় মায়ের সাথে নদীর ধারে অল্প পানিতে থাকার এক পর্যায়ে নিখোঁজ হয় সে। স্থানীয়রা ২ঘন্টা খোঁজা খুজি করে না পেয়ে ৯৯৯ এ ফোন করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।

পার্বতীপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রোকনুজ্জামান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ডুবুরী আবুল কালাম আজাদ কে পার্বতীপুরে এনে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করি। ঘন্টাব্যাপি চেষ্টার পর রাত গভীর হওয়ায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত রাখা হয়েছে। আগামীকাল রোববার সকালে আবারও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাতে সাড়ে ১১ টায় শিশু আবু বক্করের খোঁজ মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ