• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাবুল বিমানবন্দরে আবারো বিস্ফোরণ!

সিসি নিউজ ডেস্ক।। আমেরিকার আশঙ্কা প্রকাশের পর আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়েছে।

গত বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর আজ রবিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হতে পারে। তার ঠিক কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা সামনে এল। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চার দিন আগে কাবুল বিমানবন্দরের বাইরে প্রথমে গেটের ফটকের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এরপর আবার একটি বোমা হামলা হয় কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার দিনই গভীর রাতে হামলায় দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের ‘খোরাসান’ শাখা সংগঠন।

সূত্র: আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ