• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাত্র দুই রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ

cricketখেলাধুলা ডেস্ক: শেষ বল পর্যন্ত লড়াই করে হারল টাইগাররা। বুধবার চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাত্র দুই রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে প্রথম ব্যাট করে ১৬৯ রানের টার্গেট ছুড়ে দেয় লংকানরা। কিন্তু জয় পেতে সফরকারীদের অপেক্ষা করতে হয়েছে ২০ ওভার পর্যন্ত। থিসারা পেরেরার শেষ ওভারের প্রথম বলটি সীমানার বাইরে পাঠান এনামুল। এরপর দ্বিতীয় বলে নেন ২ রান। তৃতীয় বলে অবশ্য ফরহাদ রেজা রান আউট হন। চতুর্থ বলে আবারো বলকে সীমানার বাইরে পাঠান এনামুল। ২ বলে দরকার ৭ রান। পঞ্চম বলটি সীমানার বাইরে পাঠালে শেষ বলে টাইগারদের প্রয়োজন ছিল তিন রান। কিন্তু ফুলটস বলটি উড়িয়ে মারতে গিয়ে উইকেট হারায় বাংলাদেশ। ৭ উইকেট হারিয়ে টার্গেটের ২ রান পেছনে এসে থামে টাইগারদের ইনিংস। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও শামসুর রহমান ৫২ রানের দারুণ সূচনা এনে দেন। শামসুর রহমান ১৫ বলে চার বাউন্ডারিতে ২২ রান করে আউট হন। এরপর দলীয় ৬৪ রানে তামিম ইকবাল ৩০ রান করে বিদায় নিলে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ১৭ বলে দুই চার ও এক ছক্কায় ২৬ রান করে কুলাসেকারার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান। এরপর ১৬ রান করে নাসির আউট হন। অভিষিক্ত মিথুন আলী কোনো রান না করেই সাজঘরে ফেরত গেলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় রান তখন ১৩৪।

স্কোর: শ্রীলঙ্কা ২০ ওভার ১৬৮/৭ (পেরেরা ৬৪, কুলাসেকেরা ৩১, খিসারা পেরেরা অপরাজিত ১৯, চান্দিমাল ১৮, সাঙ্গাকারা ১১, ম্যাথুজ ১১, সানি ২/১৭, সাকিব ২/২৭, মাশরাফি ২/৪৩)

বাংলাদেশ ২০ ওভার ১৬৬/৭ (আনামুল ৫৮, তামিম ৩০, সাকিব ২৬, শামসুর ২২, নাসির ১৬, ফরহাদ ৭, কুলাসেকেরা ২/২৯, পেরেরা ২/৪২, মেন্ডিস ১/২৯, মালিঙ্গা ১/৩৪)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ