• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সংস্কৃতি মন্ত্রী’র উদ্যোগে কম্বল বিতরণ

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: সংস্কৃতি বিসয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির উদ্যেগে ও ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় এবং নীলফামারী পৌর আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় শীর্তাথ আসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ মাঠে এক হাজার দুস্থ্য অসহায় মানুষজনের মাঝে এই কম্বল বিতরন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
নীলফামারী পৌর আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামীলীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-মাসুদ আলাল, ব্রাক ব্যাংক  রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রিপন কুমার রায়, নীলফামারী শাখা কর্মকর্তা আকসেদুল হক প্রমুখ।
নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম রিন্টু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির উদ্যেগে ও ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় এবং নীলফামারী পৌর আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় নীলফামারী পৌর এলাকার এক হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ