• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে চাল ব্যবসায়ী গ্রেফতার

সিসি নিউজ ।। শহীদ সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটুক্তিকারী চাল ব্যবসায়ী ইকবাল হোসেন শুক্রবার ভোরে দিনাজপুরের পুলহাট থেকে গ্রেফতার হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাড়ি সৈয়দপুর শহরের হাওয়ালদার পাড়ায়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কটুক্তি করেন ব্যবসায়ী ইকবাল হোসেন। এ অভিযোগে গত ২০ জুন তার বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহীদ পরিবারের সন্তান মহসিনুল হক মহসিন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর থেকে গা-ঢাকা দেয় ইকবাল।
গোপন সংবাদ পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দিনাজপুরের পুলহাটে ওই ব্যবসায়ীর অটো রাইস মিলের পাশ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ