সিসি নিউজ ।। নীলফামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মকছুদুল হক আর নেই। তিনি সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘ দিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা নামাজ শেষে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঠারীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।