• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫০ হাজার টন গম আমদানির অনুমোদন

সিসি নিউজ ডেস্ক ।। খাদ্যের মজুদ বাড়াতে ৫০ হাজার টন গম আমদানি করছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন মাত্রার এ গম আমদানি করা হবে। বুধবার অনুষ্ঠিত সভায় গম আমদানির প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন।

অতিরিক্ত সচিব জানান, খাদ্য অধিদপ্তর এসব গম আমদানি করবে। এই আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে, যা অনুমোদিত হয়েছে। সিঙ্গাপুরের এগ্রোকপ ইন্টারন্যাশনাল এই গম সরবরাহ করবে। প্রতি টন গমের দাম পড়বে ৪২১ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ৮৫ টাকা ২০ পয়সা। এতে ৫০ হাজার টন গম আমদানিতে ১৭৯ কোটি ৫১ লাখ টাকা ব্যয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ