• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিমানের যাত্রীদের জন্য এসি বাস সার্ভিস

সিসি নিউজ ।। সৈয়দপুরে বিমানের যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বিনামূল্যে কোচ সার্ভিস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুর শহর পর্যন্ত বিমানের যাত্রী পরিবহনের লক্ষ্যে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে এ সেবা চালু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

সৈয়দপুর বিমান স্টেশন ম্যানেজার এ এন মোস্তাফিজুর রহমান জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৯৩ প্রতি শুক্রবার, শনিবার, রোববার ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে সকাল ৮টা ৫০ মিনিটে। অন্যদিকে ফ্লাইট বিজি ৬৯৩ প্রতিদিন দুপুর ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর থেকে দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ফ্লাইট বিজি ৪৯৫ এবং রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক হারুন উর রশিদ সিসি নিউজকে জানান, আগামীকাল শনিবার সকালে বিমানের যাত্রী পরিবহনের জন্য কোচ দুটি সৈয়দপুরে এসে পৌছাবে। প্রতিটি কোচে ২৯টি আসন রয়েছে। রংপুর ও দিনাজপুর শহরে যে স্থান থেকে কোচ দুটি যাত্রীদের উঠানাম করবেন তা নির্ধারণের কাজ চলছে । বিমানের যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান ভ্রমণের জন্য ০১৭৭৭৭৭৫৫৩৮, অথবা ০১৭৭৭৭৭৫৫৩৯ নম্বরে যোগাযোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ