• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজিমপুর কলেজের অধ্যক্ষসহ মনিটরিং টিম বরখাস্ত

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমানসহ তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

পাশাপাশি শ্রেণিকক্ষে আবর্জনা পাওয়া যাওয়ায় তাঁদেরকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, আমরা আজকে এখানে আপনাদেরকে জানিয়ে এসেছি। আমরা জানিয়ে বা না জানিয়ে সব জায়গায় যাব। আমরা কোথাও যদি দেখি নিয়মের ব্যত্যয় দেখি যেটা আমরা মনে করব অবহেলাজনিত কারণে হয়েছে। ছোটখাটো এইদিক ওইদিক সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু দীর্ঘ দিন ময়লা আবর্জনা ফেলে রাখা যেটা সমস্যার কারণ হতে পারে যদি দেখি এটা অবহেলাজনিত কারণে হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সে স্কুলের শিক্ষক বা কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখার কথা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিভাবকেরা যদি টিউশন ফি একবারে দিতে না পরেন তাহলে তাঁদেরকে মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

স্কুলের সামনে অভিভাবকদের জটলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের মধ্যে দিয়ে অভিভাবকেরা সম্ভব হলে চলে যাবেন, না হলে স্কুল থেকে দূরে কোথাও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন।

শিক্ষামন্ত্রী এ সময় স্কুলের ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জেএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান। এ সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষানোর জন্য পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ