• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে নয়ানখাল স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত এক সভায় ওই কমিটি ঘোষনা করা হয়।
বাহাগিলী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাহাগিলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, বরেণ্য অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা শাখার সভাপতি পতিরাম চন্দ্র রায়। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শাহ, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, সহ-সভাপতি আসাদুজ্জামান চিলু, সহ-সভাপতি তানজিদুল হক বাবু।
এসময় মোঃ মোক্তার হোসেনকে (মুন্না) আহবায়ক ও মোঃ জামিলুর রহমান (জামিল), মোঃ রুবেল হোসেন, মোঃ সাজু মিয়া ও মোহাম্মদ কাউসার মিয়াকে যুগ্ন আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ