• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সিসি নিউজ।।  নীলফামারীর সৈয়দপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জিআরপি পুলিশ ক্লাবে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, মহিলালীগের নেত্রী সানজিদা বেগম লাকী, আওয়ামীলীগ নেতা ও পৌর প্যানেল মেয়র শাহীন হোসেন, আবুল কাশেম দুলু সরকার, পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবাইদুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খাঁন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পৌর কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল প্রমূখ।

এ বর্ধিত সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের প্রায় ২ হাজারের বেশি নেতা-কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বর্ধিত সভাটি সঞ্চালনা করেন সাবেক বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাফিজ হাপ্পু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ