• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ অক্টোবর থেকে ঢাবির হল খোলার সুপারিশ

সিসি নিউজ ডেস্ক ।। এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হল এবং ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খোলার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক হল প্রভোস্ট।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ‘স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এক ডোজ টিকার শর্তে আগামী ৫ অক্টোবরে হল এবং একই শর্তে ২৬ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে তারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারে। আগামীকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এটা পাস করা হবে। তবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেট সভায়। আর সিন্ডিকেট সভা শিগগির বসবে।’

এর আগে ২৪ আগস্ট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণসাপেক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ধাপে অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত হয়। উৎস: ঢাকা টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ