• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলের প্রকৌশলীর অফিসে চুরি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে থানার পাশে একটি সরকারী অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) এর কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, সৈয়দপুর থানা ও রেলওয়ে থানা থেকে ১০০ গজ দুরে স্টেশনের পাশে রেলের এ কার্যালয়। এদিন রাতে কার্যালয়ের গেটের তালা ভেঙ্গে চোর কার্যালয়টিতে প্রবেশ করে। চোরেরা সেখান থেকে ৬টি ড্রাম, ৪টি ফ্যান, গোডাউনের ৩ টি দরজা, চেয়ার, টেবিলসহ ৭০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। সকালে অফিস খোলার পর চুরির ঘটনা নজরে আসে। এদিকে থানা থেকে সামন্য দুরে এ চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেস্টা চলছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বলেন, চুরির বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেননি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ