• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোঃ রাব্বি ইসলাম (২০) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সে জোড়াবাড়ি ইউনিয়নের হলহলিয়া এলাকার মোঃ খয়রুদ্দিনের ছেলে। এসময় আরো দুই জন আরোহী আহত হয়। শুক্রবার রাত নয় টার দিকে জোড়াবাড়ি ইউনিয়নের ওকরাবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হলহলিয়া এলাকার রাব্বি, আনোয়ারুল ইসলামের ছেলে রিপন ইসলাম (১৭) ও মোঃ খোকা মিয়ার ছেলে মোঃ পলাশ (১৭) সকালে পঞ্চগড়ে চা বাগানে বেড়াতে যায়। সন্ধ্যায় সময় তারা সেখান থেকে বাড়ি রওনা দেয়। ফেরার পথে ওকরাবাড়ি এলাকায় মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতিক খুঁটিতে ধাঁক্কা লাগে। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে পাশ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাব্বির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ