• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ

সিসি নিউজ ডেস্ক ।। সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি রোববার থেকে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানিয়েছে, জনপ্রতি দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন ক্রেতারা। প্রতি কেজি পেঁয়াজের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

টিসিবির ট্রাক থেকে এখন একজন ক্রেতা সাশ্রয়ী দামে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। এখন পেঁয়াজ যোগ হলো বিক্রয় পণ্যের তালিকায়।

সংস্থাটি জানিয়েছে, সারাদেশে প্রতিটি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। গত ৪ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে ন্যায্যমূল্যে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করে টিসিবি।

সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ