• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপকর্মে জড়িতদের আ.লীগে স্থান নেই: তথ্যমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক।। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ নানা অপকর্মে জড়িতদের আওয়ামী লীগে স্থান নেই। ত্যাগী, পরিশ্রমী ও দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, তারাই দলের নেতৃত্ব দেবেন। তবে যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে দলের নেতাকর্মীদের।

রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এখন খালি পায়ে কেউ হাঁটেন না, না খেয়ে থাকেন না। দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকা আজ অনেক উন্নত। দেশের উন্নয়ন ও অবকাঠামোর পরিবর্তন ঘটেছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নেতৃত্বের কারণে।

হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৩ বছর ধরে যারা আওয়ামী লীগ করছেন; তারা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি। আওয়ামী লীগে আসা অতিথি পাখিদের ওপর নজর রাখতে হবে দলের নেতাকর্মীদের। সেই সঙ্গে দেশ এবং মানুষের স্বার্থে কাজ করতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-১ আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের এমপি ও কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ছামছুল আলম হিরু ও সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক।

এদিকে, বর্ধিত সভায় যোগ দিতে জেলা, উপজেলা, তৃণমূল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী বিভিন্ন যানবাহনে মিছিল নিয়ে শহরে আসেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দর থেকে গাইবান্ধা সার্কিট হাউসে এসে পৌঁছান তথ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ