• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুদ্ধাপরাধীদের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিসি নিউজ ।। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরা ও যুদ্ধাপরাধীদের নতুন চক্রান্তের প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে অনুষ্ঠিত হবে জনসভা। এই কর্মসূচি সফল করতে মঙ্গলবার দুপুরে সৈয়দপুরে আ’লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে।

এতে সংবাদকর্মীদের সামনে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আ’লীগ নেতা অধ্যক্ষ সাখাওয়াত হোসেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. কবির উদ্দিন ইউনুস, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান বসুনিয়া, আ’লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদারসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও তাতীলীগের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে স্থানীয় আ’লীগের কর্মসূচির সঙ্গে একাত্বতা ঘোষণা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধারা।

সম্মেলনে আয়োজকরা জানান, উপজেলা ও পৌর আ’লীগ আয়োজিত আজকের জনসভায় প্রধান অতিথি থাকবেন সংরক্ষিত আসনের এমপি বর্ষিয়ান আ’লীগ নেতা রাবেয়া আলীম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে আমরা দলকে রাজাকার ও যুদ্ধাপরাধী মুক্ত করতে আন্দোলনে নেমেছি। জনগণ আমাদের পাশে থেকে সমর্থন দিচ্ছে। দলকে কলঙ্কমুক্ত ও মুক্তিযোদ্ধার ঋণ শোধ করতেই আমরা আ’লীগসহ সকল সহযোগি সংগঠনকে রাজাকার মুক্ত করতে চাইছি। যতদিন দল রাজাকার মুক্ত হবে না ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না। দল ও কেন্দ্রীয় নেতার নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, নারী নির্যাতন করবে তা কখনও আ’লীগ মেনে নেবে না। আর এদের প্রশয়দাতাদেরও দেয়া হবে না ছাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ