• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চার পুলিশ সদস্য দগ্ধ

সিসি নিউজ ডেস্ক ।। নোয়াখালীর বেগমগঞ্জে রিমান্ডের আসামি বহনকারি একটি মাইক্রোবাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কেন্দুরবাগ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই পুলিশ কনস্টেবল হলেন রাকেশ ও বেসান্ত। অন্য দুজন উপ-পরিদর্শক বোরহান উদ্দিন সরকার ও কনস্টেবল আনাস মিগেল। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, এয়ার সিলিন্ডার বিস্ফোরণে চার জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়িতে থাকা আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানায় রয়েছেন বলে জানান তিনি।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে চারজন আসামি নিয়ে পুলিশের একটি মাইক্রোবাস লক্ষ্মীপুর যাচ্ছিল। মাইক্রোবাসটি বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় গ্যাস নিচ্ছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা ৪ পুলিশ সদস্য দগ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ