বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ঠোঁটে অস্ত্রোপচার করেছেন, ভারতের একাধিক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা। এ খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আনুশকা।
তিনি জানান, ঠোঁটে কোনো অস্ত্রোপচার করা হয়নি। তবে ঠোঁটে মেকাপের কিছু কারিশমা করা হয়েছে এবং অস্থায়ী কিছু যন্ত্র ব্যবহার করে নিজেই ঠোঁটের মাংস পুরু করেছেন। শুধুমাত্র পরবর্তী চলচ্চিত্র ‘বোম্বে ভেলভেট’-এর প্রয়োজনেই এ টি করেছেন আনুশকা।
ঠোঁটের এই রহস্য সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানটি এখনও প্রচার হয়নি। তবে নিজের টুইটারে বিষয়টি জানিয়ে দেন আনুশকা।