ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমার উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক ও বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ২০২১-২০২২ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভাটির আয়োজন করে। সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ্।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম সভাটির সভাপতিত্ব করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ জায়িদ ইমরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদী, সদর ইউপি চেয়ারম্যান মোছাব্বের হোসেন মানু, হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম এন্দা, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে পুষ্টি বিষয়ক বিভিন্ন রান্না প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।