• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তালা ভেঙে হলে উঠলেন ঢাবি শিক্ষার্থীরা

সিসি নিউজ ডেস্ক।।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ রাখার হলেও আগামী ৫ অক্টোবর আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই আজ শুক্রবার দুপুর ২টার দিকে তালা ভেঙে অমর একুশে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা।

এর আগে, শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার কথা থাকলেও অতিরিক্ত মেস ভাড়ার টাকা বাঁচাতেই হলে উঠেছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, করোনা সংক্রমণ কমে যাওয়ায় অক্টোবরে আবাসিক হল খোলার সিদ্ধান্ত থেকে সেপ্টেম্বর মাসে সবাই মেস ছেড়ে দিয়েছে। মাত্র পাঁচদিনের জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই হলে উঠতে হয়েছে তাদের।

শিক্ষার্থীদের একজন বলেন, ‘প্রশাসন আমাদের সঙ্গে অভিভাবকসূলভ আচরণ করেননি। আমাদের দাবি ছিল, ১ তারিখ থেকে হল খোলার, কিন্তু তারা আমাদের দাবির প্রতি কর্ণপাত না করেই এমন তারিখে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে যেটি অযৌক্তক।’

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ বলেন, তালা ভেঙে হলে প্রবেশের বিষয়টি সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। আলোচনা শেষে সিদ্ধান্ত নিতে পারবো।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া বলেন, অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দের অনুরোধে শিক্ষর্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে ছিলাম। তাদেরকে আগামী ৫ অক্টোবরের আগে হলে না উঠার অনুরোধ জানাই। কিন্তু শিক্ষার্থীরা হল থেকে চলে যেতে অস্বীকৃতি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ