• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সৈয়দপুর পৌর পরিষদের সংবাদ সম্মেলনন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পৌর এলাকায় গত দু’দিন ধরে মাইকে প্রচারণা চালাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। প্রচারনায় রেলওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমিতে স্থাপনা মালিকদের নকশাসহ প্রয়োজনীয় কাগজ পত্র পার্বতিপুর কানুনগো অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এনিয়ে ব্যবসায়ীসহ নাগরিকদের মাঝে ভীতি দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষের সেই প্রচারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর পরিষদ। শনিবার দুপুরে পৌর অধিবেশন কক্ষে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, সরকারি বিধি মোতাবেক পৌরসভা বা পৌর কর্পোরেশন এলাকায় রেলওয়ের হাট-বাজার অবস্থিত সে সব হাট-বাজারের জমিসহ স্থাপনাগুলো পৌর পরিষদকে হস্থান্তর করতে হবে। আর জমির মালিকানা থাকবে ভূমি মন্ত্রনালয়। তবে পৌর পরিষদ লাইসেন্স প্রদাণ ও নবায়ন, রেন্ট ও টোল আদায়সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। এ বিধি মোতাবেক ৬ আগস্টের ১৯৮৫ সালে রেলেওয়ের ২৫ দশমিক ৭৫ একর জমি নীলফামারী জেলা প্রশাসক হস্তান্তর করেন পৌর পরিষদকে। কিন্তু রেলের ওই জমি হস্থান্তরে বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ আদালতে মামলা করেন। আদালত পৌর সভার পক্ষে রায় দেন। এরপর রেল কর্তৃপক্ষ পৌর সভার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আদায়ের দাবীতে মানি সুটের মামলা করেন। এ মামলতেও পৌর সভার পক্ষ্যেই ডিক্রি হয়। মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় রেল এভাবে মাইকিং করায় ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকদের মাঝে উদ্বেগ ও ভীতি দেখা দিয়েছে। তিনি বলেন, রেলের কিছু অসাধু কর্মকর্তা উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলার পর মামলা দিয়ে আসছে। এতে পৌরসভা হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। বাধাগ্রস্থ হচ্ছে পৌর সভার উন্নয়ন মূলক কাজ। রেল কর্তৃপক্ষের এ মাইকিং এখতিয়ার বহির্ভুত বলে দাবী করা সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র শাহীন হোসেন, আবুল কাশেম দুলু ও সাবিয়া সুলতানাসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ