• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভবানীপুরে বিশাল জয় পেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর পদ পাকাপোক্ত করলেন মমতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ভবানীপুর বহুদিন ধরেই তৃণমূলের দুর্গ। গত ৭ এপ্রিল বিধানসভা নির্বাচনে এই ভবানীপুরেই বিজেপির রুদ্রনীল ঘোষকে ২৮ হাজার ৭১৯ ভোটে হারিয়েছিলেন তৃণমূলের শোভনদেব চ্যাটার্জি।

মমতা ২০১১ ও ২০১৬ সালে এখান থেকেই জিতে বিধায়ক হন। কিন্তু এবার বিধানসভা ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও মন্ত্রী, বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন।

ভবানীপুরের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও এগিয়ে রয়েছে তৃণমূল। জঙ্গিপুর পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তাবলয়ের মধ্যে চলছে দুটি আসনেরই ভোট গণনা।

জঙ্গিপুরে লড়াই হচ্ছে তৃণমূলের জাকির হোসেনের সঙ্গে বিজেপির সুজিত দাস এবং বাম সমর্থিত আরএসপির প্রার্থী জানে আলম মিঞা-র। এখানে গণনা হবে মোট ২৬ রাউন্ড।

সামশেরগঞ্জে অবশ্য ২৪ রাউন্ড ভোট গণনা হবে। এখানে প্রার্থী রয়েছন তৃণমূলের আমিরুল ইসলাম, বিজেপির মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএমের মোদাসসর হোসেন।

উল্লেখ্য, তিনটি আসনেই ভোট হয়েছিল ৩০ সেপ্টেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ