• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি হত্যাকান্ড: নিহতের মুঠোফোন সহ একজন গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ইঞ্জিন মিস্ত্রি সাব্বির হোসেন ওরফে কালু হত্যাকান্ডের ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাসুদ রানা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার আইজুল হকের পুত্র।

পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোনের সূত্র ধরে মঙ্গলবার রাত ১২টার দিকে মাসুদকে রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী বাজার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ একজন মাদকসেবি ও ছিঁচকে চোর। চুরির দায়ে দুইবার কারাদন্ড হয়েছিল।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিসিক শিল্প নগরী সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে সাব্বির হোসেন কালু মরদেহ উদ্ধার করে পুলিশ। কালু সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের পুত্র।

এ ঘটনায় নিহতের স্ত্রী আদুরী বিকেল ৩টার সময় নিজে বাদী হয়ে নিহতের কাজের সহকারী আশেদ খান ওরফে মাস্টারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করে ৩০২/০৪ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলা দায়ের করার ৯ ঘন্টার মধ্যে নিহতের মোবাইল ফোন সহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ