খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যেক্তাগণ এবং বিভিন্ন পেশার মানুষগণ।