• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় তাবলীগ জামাতের সাথী নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় আব্দুল ওয়াহাব (৩২) নামে তাবলীগ জামায়াতের এক সাথী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওয়াহাব নরসিংদী জেলার সোনাতলার মতিয়ার রহমানের ছেলে।

জানা যায়, চৌমুহনী বাজার মসজিদে তাবলীগের জামায়াতের সাথে এসেছিলেন। সকালে বাজারে এসে দাওয়াতি কাজ করে ফেরার সময় ট্রাকটি দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করেছে। চালকের নাম রুবেল (২২)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুরের বিরনগ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ খবর পেয়ে চালককে আটক ও ট্রাক জব্দ করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান জানান, আটক চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নরসিংদীতে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ