• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে ভুয়া দুই দন্ত চিকিৎসকের জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে বিভিন্ন দন্ত চিকিৎসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব ৫) জয়পুরহাট কাম্পের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির প্রেসবিজ্ঞপ্তিতে জানান, দন্ত চিকিৎসা প্রতিষ্ঠানেগুলোতে ভুয়া চিকিৎসকরা কোনো সনদ না থাকার পরও নামের আগে ডাক্তার লিখে সাধারণ মানুষদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন অপরাধে দুই ভুয়া চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম। বুধবার রাতে জয়পুরহাট পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেন্টাল কেয়ারগুলোতে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব অধিনায়ক জানান।

দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট পৌর শহরের সোনার পট্রি এলাকার মধুসুদন সাহার ছেলে রাম কমল সাহা, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকার মৃত মহসিন আলী দেওয়ানের ছেলে সানাউল্লাহ দেওয়ান।

র‌্যাব অধিনায়ক আরো জানান, দির্ঘদিন ধরে ‘বিদ্যুৎ দন্ত চিকিৎসালয়’ ও ‘শতদল ডেন্টাল কেয়ার’ নামের এই দু’টি চিকিৎসা প্রতিষ্ঠান নিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠানের (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ও বিটিএস ডিগ্রী) সনদ ছাড়াই সাধারন দন্তরোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শতদল ডেন্টাল কেয়ারের ভুয়া চিকিৎসক কমল সাহাকে ২০ হাজার টাকা এবং বিদুৎ দন্ত চিকিৎসালয়ের ভুয়া চিকিৎসক সানাউল্লাহ দেওয়ানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাব অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ