• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির অর্থায়নে নির্মিত হাত ধোয়ার বেসিন উদ্বোধন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
এতে পুখুরী কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুকূল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং, প্রোগ্রাম অফিসার শান্তনন সিংহ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে দাদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ৯টি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ধোয়ার বেসিনের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ