• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব

সিসি নিউজ ডেস্ক ।। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিতে (জাপা) নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব হিসেবে কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছেন। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

আজ শনিবার বিকেলে চুন্নু নিজেই গনমাধ্যমকে এ খবর জানান। পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেব এখনও আমাকে এই বিষয়ে ফরমালি জানান নাই। চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন।’

নতুন এই নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাপার মহাসচিব হওয়াটা আমার জন্য গৌরবের বিষয়। এটা একটা বড় দায়িত্ব। পার্টির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। নেতা-কর্মীদের চাওয়া পূরণ করার চেষ্টা করব। জাতীয় পার্টিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।

গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফাঁকা হওয়া পদটির জন্য গত কয়েক দিনে অনেক নেতাই দৌড়-ঝাঁপ করেছেন। তাঁদের মধ্যে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকের নাম শোনা গেছে। এই পদের জন্য জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিতে চান জি এম কাদের-এমনটাও শোনা গেছে জোরেশোরে। এই নিয়ে পদ প্রত্যাশীদের অন্যদের সঙ্গে মন কষাকষিও হয় চেয়ারম্যানের। এসব নানা নাটকীয়তার পরে মহাসচিব নিয়োগ দেওয়া হলো জাপায়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ