• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ – ২০২১ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে লায়ন্স স্কুল এন্ড কলেজে অডিটোরিয়াম ওই সেমিনারের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদের এবারের কল “ ভালবাসি দেশকে, সেবা করি মানুষকে” প্রতিপাদ্যের ওপর ওই সেমিনার অনুিষ্ঠত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান সরকার।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সভাপতি ও লায়ন্স স্কুল এন্ড কলেজের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অতিথি’র বক্তব্য দেন সৈয়দপুর সরকারি কলেজে জ্যেষ্ঠ প্রভাষক মো. কামাল হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর লায়ন ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার।
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মো. আব্দুল মান্নান পুরো সেমিনারটি সঞ্চালনা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পরিত্র কোরআন তেলাওয়াত করে প্রভাষক মো. মোখলেছুুর রহমান।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক মো. জাহেদুর রহমান সরকার।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর ও লায়ন্স স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদস্যগণ ও লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ