• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে বহিষ্কার ৩

Dinajpur Education Boardদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার তৃতীয় দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং ২৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এসএসসি পরীক্ষার তৃতীয় ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইকলিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সবুজ মিয়া, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সানিউল হক ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ তরিকুল ইসলাম। এছাড়া তৃতীয় দিনের পরীক্ষায় ১ লাখ ১২ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত ও ২৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ