• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেল লাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে…

সিসি নিউজ ।। নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ইয়াছিন আলী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টায় নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি রেলঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গ্রামের জহুর আলী ছেলে এবং সে পলাশবাড়ি পরশমনি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানায়, সকালে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর এক্সপ্রেস রূপসা ট্রেনে কাটা পড়ে মারা যায় ইয়াছিন। তার বাবা-মা ও দু’ভাই ঢাকায় থাকেন। দাদা হোসেন আলীর বাড়িতে থেকে পড়শোনা করতো সে। সকালে প্রাইভেট শেষে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে রেললাইনের উপর বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলো। এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসে কাটা পড়ে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের লোকজন ও এলাকাবাসীর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ