• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশুদের পরীক্ষামূলক টিকাদান বৃহস্পতিবার থেকে

সিসি নিউজ ডেস্ক ।। কোভিড টিকার আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড টিকার আওতায় আনা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার মানিকগঞ্জের দুটি স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষামূলক টিকা প্রদান করা হবে।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সংবাদ সম্মেলনে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে এই টিকার ‘টেস্ট রান’ শুরু করব। প্রাথমিকভাবে দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের বেছে নিয়েছি। তাঁদের ফাইজারের টিকা দেওয়া হবে।’

এসব শিশুদের টিকা দেওয়ার পর ১০ থেকে ১২ দিন পর্যবেক্ষণে রাখা হবে। টিকা গ্রহীতাদের শরীরে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলে ঢাকার মধ্যে বড় পরিসরে শিশুদের মধ্যে টিকা দান কার্যক্রম শুরু করা হবে। তখন এই কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যের মহাপরিচালক।

প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ