• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্যালিফোর্নিয়ার হাসপাতালে বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক ।। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন মুখপাত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা বলেন, ৭৫ বছর বয়সী ক্লিনটন গত মঙ্গলবার নন-কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।

একটি বিবৃতিতে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, ক্লিনটনকে অ্যান্টিবায়োটিক এবং তরল ওষুধ দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি হাসপাতাল ছাড়বেন।
২০০৪ সালে ক্লিনটনের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট ক্লিনটন ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ