• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বীরমুক্তিযোদ্ধাকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ ।। সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধাকে কটুক্তির প্রতিবাদে রাজাকারপুত্র দিলনেওয়াজ খানকে বহিস্কার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম’৭১। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের স্বাধীনতা ভবনের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুরের প্রথম শহীদ মাহতাব বেগের পুত্র মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ, আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বসুনিয়া, আ’লীগ নেতা মিজানুর রহমান লিটন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু প্রমুখ। প্রায় ঘন্টাব্যাপী ওই মানবন্ধনে মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করায় বক্তারা অবিলম্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ থেকে রাজাকারপুত্র দিলনেওয়াজ খানকে বহিস্কার ও গ্রেফতারের দাবী জানান। দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ