সিসি নিউজ ।। সৈয়দপুরের পশ্চিম বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শোভাবর্ধনে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে দুটি করে রঙ্গন, গোলাপ সহ সর্বমোট চল্লিশটি বৃক্ষরোপণ করা হয়। সিভিল সোলজারর্স কর্তৃক “গাছ বন্ধু ” ক্যাম্পেইনের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুল হক এবং সহকারি শিক্ষক মোঃ সাফকাত আলী উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
সৈয়দপুর কলেজের প্রভাষক মোঃ শামসুল হক হেনরির পৃষ্ঠপোষকতায় উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিভিল সোলজারর্স প্রতিষ্ঠাতা ফাহিম হিমেল, টিম লিডার শাহনেওয়াজ শুভ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিড মোহাম্মদ ফিরোজ, মুখ্য ভলেন্টিয়ার নাদিম ও মিশু প্রমুখ।
ইউএন কর্তৃক ইনভিশন-২০৩০ কে বাস্তবায়নের প্রত্যয়ে গৃহীত এসডিজি ১৩ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে “গাছ বন্ধু” ক্যাম্পেইন বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গনে নিয়মিত চলমান থাকবে বলে সিভিল সোলজারর্স টিম সংকল্প ব্যক্ত করেন।