• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগঞ্জে হিন্দু পল্লীতে আগুনের ঘটনায় ৪১ জন গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। রংপুরের পীরগঞ্জে ধর্মীয় উসকানির ঘটনায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লিতে আগুন দিয়ে প্রায় ৬৫টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪১ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে হিন্দু পল্লিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‍্যাব, বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে।

একাধিক সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর কসবা হিন্দু জেলে পল্লির বাসিন্দা প্রশান্ত কুমারের ছেলে পরিতোষ কুমার (১৬) ফেসবুকের একটি পোস্টে মন্তব্যের ঘরে কাবাঘরের ব্যঙ্গ ছবি দেয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১০ টার পর বিক্ষুব্ধ জনতা কসবা হিন্দু জেলে পল্লিতে বসবাসরতদের বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এতে ৫০ টির বেশি ঘর পুড়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্ধ শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে রাত ১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাতেই ৪১ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে ওই রাতেই এই নাশকতার প্রতিবাদে জেলা ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সংখ্যালঘু পরিবারের এক যুবকের ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কসবা হিন্দু পল্লিতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করা হবে। সরকারি সকল সহযোগিতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ