• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কৃষি বিভাগের উদ্যোগে তাল গাছের চারা রোপন

সিসি নিউজ ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক শ’ তাল গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে একটি তাল গাছের চারা রোপন করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চারা রোপন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১শ’ তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম জানান, শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সারাদেশে একযোগে ওই তাল গাছের চারা রোপন ও বিতরণের অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ