• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে নারী উন্নয়ন ফোরামের সাইকেল বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ১৮ অক্টোবর সোমবার উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় ২৭টি বাই সাইকেল।

উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শামীম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণবেশ চন্দ্র দুলাল বাগচী, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু প্রমুখ।

উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় নারী স্কুল শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতিবছরই এই কার্যক্রমের মাধ্যমে বাই সাইকেলসহ বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ