• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় দুই মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা 

নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁর মান্দায় দুই মাসের দুধের শিশুকে রেখে রিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায়  বাড়ির পেছনে একটি গাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত রিনা খাতুন মদনচক গ্রামের ইন্তাজ আলীর মেয়ে ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ময়নুর ইসলামের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তানকে পৃথিবীর আলো দেখান রিনা খাতুন। কিন্তু সন্তান জন্মদানের পর সে মানুষিক রোগে আক্রান্ত হয়। সে তার শিশু সন্তানকে কোলে নেয় না । এমনকি তাকে বুকের দুধও পান করাতেন না। সিজারিয়ান অপারেশনের পর থেকে সে বাবার বাড়িতে আছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। তবে তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ