• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রেন যাত্রীর ৪৭ হাজার টাকা ছিনতাই

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে আকাশ রহমান (৩২) নামে এক ট্রেনযাত্রীকে পিটিয়ে আহত করে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে এক ইজিবাইক চালক। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত আকাশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন আকাশ তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নওগাঁর রানীনগর থেকে ট্রেনে করে নিজ বাড়িতে ফিরছিলেন। সৈয়দপুর স্টেশনের পশ্চিমপাশে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে এক ইজিবাইকচালক আকাশকে জোর করে নিজের ইজিবাইকে তোলেন। কিন্তু ভাড়া বেশি চাওয়ায় তিনি ইজিবাইকটি থেকে নেমে অন্য ইজিবাইকে যেতে চাইলে ওই চালক তাঁকে বাধা দেন। নামতে হলে ১০০ টাকা দাবি করেন চালক। এতে আকাশের সঙ্গে ইজিবাইক চালকের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ওই ইজিবাইক চালক রেললাইনের পাথর দিয়ে তাঁর মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি আঘাত করে। এতে আকাশের মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। এ সময় তাঁর কাছে থাকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেন ওই চালক। পরে অবস্থা বেগতিক দেখে  ইজিবাইক রেখে পালিয়ে যান চালক। পরে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস বলেন, ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ