• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাগতিক ওমানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ।। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার টুয়েলভের উঠার লড়াইয়ে টিকে আছে টাইগাররা।

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৭ রানে থেমে গেছে ওমানের ইনিংস। ওমানের ওপেনার যতিন্দর সিং ৪০ ও কেশ্যব প্রজাপতি ২১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অন্য কেউ বলার মতো কিছু করতে পারেননি।

মুস্তাফিজুর রহমান ৪টি উইকেট শিকার করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩টি উইকেট নিয়েছেন। মেহেদি হাসান একটি উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাস (৬) ও মেহেদি হাসানকে (০) হারায় বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও নাঈম শেখ বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। তৃতীয় উইকেটে দুজনে ৮০ রানের জুটি গড়েন।

সৌম্য সরকারের জায়গায় দলে এসেই নাঈম হাঁকান দুর্দান্ত অর্ধশতক। ৫০ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি। ২৯ বলে ৪২ রান করে রানআউটের শিকার হন সাকিব।

সাকিব-নাঈম জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ১০ বলে ১৭ রান করলেও অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌছতে পারেননি। শেষ পর্যন্ত ১৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ওমানের পক্ষে বিলাল খান ও ফাইয়াজ বাট ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া কালিমুল্লাহ ২টি উইকেটি নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ