• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনেদুপুরে চালককে পিটিয়ে ইজিবাইক ছিনতাই

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে হাসান আলী (৫০) এক চালককে জখম করে ইজিবাইক ছিনতাই করেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল চত্বরে।

ইজিবাইক চালক হাসান আলী সোনাপুকুর মাঝাপাড়া এলাকার আজিমুদ্দীনের ছেলে। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আহত ইজিবাইক চালক অচেতন অবস্থায় রয়েছে।

হাসান আলীর বাবা আজিমুদ্দীন জানান, চারজন ছিনতাইকারী যাত্রীবেশে হাসান আলীর ইজিবাইকে ওঠেন। তারা ওই হাসলাতালের পূর্বপাশে আবাসিক এলাকায় নিয়ে গিয়ে হাসান আলীকে পিটিয়ে জখম করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। তবে এ ব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ