• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে চকলেট খেয়ে মাদ্রাসার ৯ শিক্ষার্থী হাসপাতালে

সিসি নিউজ ।। ভেজাল ও নিম্নমানের খাবার খেয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকার একটি মাদ্রাসার ৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এসব শিক্ষার্থীদের শনিবার দিবাগত রাত সোয়া ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত সময়ের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন শিশুরা হলেন, শহরের কুন্তল এলাকার পূর্ব পাড়ার আলিফ (৭), সাফি (৬), সামিয়া (৮), মৌমিতা (১০), আয়ান (৭), নিমু (৮), ইসমাইল (৭), আফসান (৯) ও রুহি (৬)।

এ বিষয়ে ওই শিশুদের অভিভাবকেরা জানান, কুন্দল পূর্ব পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ শনিবার সকালে অধ্যয়নরত প্রায় ৬০ থেকে ৭০ জন শিশুকে এক প্যাকেট করে নিম্ন মানের চকলেট বিতরণ করে। শিশুরা দুপুরে বাড়িতে এসে অনেকে এসব খাবার খায়। সন্ধ্যার দিকে শিশুদের বমি ও ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালে ফজলুর রহমান ও নাসরিন নামের দুজন অভিভাবক জানান, শফিকুল ইসলাম নামে জনৈক স্কুলশিক্ষক প্রায়ই শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। শিশুদের মাদ্রাসামুখী করতে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি এসব খাবারের প্যাকেট বিতরণ করেছে। প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখের শেষদিন ছিল শনিবারই।

খাবার বিতরণকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, প্যাকেটের মোড়কে মেয়াদোত্তীর্ণ বিষয়টি নজরে আসেনি। তা ছাড়া শনিবার পর্যন্ত মেয়াদ ছিল। মোড়কের ভেতরের খাবারটি নিম্নমানের ছিল নিশ্চিত।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাশেদ জানান, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে আসা শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শিশু ও ডায়রিয়া বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ