• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চক্ষু শিবির

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই চিক্ষু শিবিরের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হাজী মো. নুর উদ্দিন আশরাফীর সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী গুলজার আহমেদ আশরাফী, সংগঠনের সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক তাসলিম আশরাফীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আশরাফ আলী আশরাফী। পরে আসিফ আশরাফী বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন।
দিনব্যাপী এ চক্ষু শিবিরে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের সহযোগিতায় এবং আন্ধেরী হিলফি জার্মানী অর্থায়নে চক্ষু শিবিরে ৬৭০ জন রোগীকে চিকিৎসাসেবা এবং ওষুধপত্র সরবরাহ করা হয়েছে।
এছাড়া ৬৪ জন ছানি রোগী এবং ১৭ জন চোখের নালি রোগীকে যাচাই-বাছাই করা হয়েছে। এ সব বাছাইকৃত রোগীকে সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
সংগঠনের সংগাঠনিক সম্পাদক নাদিম আশরাফীর সার্বিক তত্ত্বাবধানে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ