• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হনুমানের সেই গদা উদ্ধার

সিসি নিউজ ডেস্ক।। কুমিল্লা নানুয়াদিঘী পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হনুমানের হাত থেকে সরিয়ে দেওয়া গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় দারোগাবাড়ি মাজারের পাশে একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গদা পুকুরে ফেলার কথা ইকবাল বললেও সেটা ঝোপ থেকে পাওয়া গেছে।

রোববার রাতে ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লা ডিবি পুলিশ গদা উদ্ধারে যান। এর আগে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিম পাড় দিয়ে হেঁটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়ে। এর এক ঘণ্টা আগে দারোগাবাড়ী মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় অন্য একটি ফুটেজে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে নেওয়া হয় এবং আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ