
পঞ্চগড় প্রতিনিধি ।।পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (২৫অক্টোবর) সকালে রণচন্ডী ইউনিয়নের ভাদুরবাড়ী এলাকার জাতীয় মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস আই)আশরাফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।
তিনি জানান আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাটিয়েছি। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় হয়তো তার মৃত্যু হয়েছে। মর্গের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর প্রকৃত কারন যানাযাবে। প্রয়োজনে আইন গত ব্যবস্থাও নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।