• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুল শিক্ষার্থীদের ১ নভেম্বর থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

সিসি নিউজ ডেস্ক ।। ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের আগামী ১ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু করবে সরকার। প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এর জন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে। প্রত্যেক জেলায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারা দেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। টিকা হাতে যা আছে তা দেওয়া হবে, টিকা যথেষ্ট আছে। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। নভেম্বরে আরও ৪৫ হাজার টিকা আসবে।

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপসে সেই তালিকা আপলোড করেছে।

বর্তমানে ২ কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ