• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শহরের কয়াগোলাহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে জাহাঙ্গীর স্টোর নামে মুদি দোকানে হঠাৎ ওই আগুনের শিখা জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এ আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের লোকজন পৌঁছে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জাহাঙ্গীর হোসেনের দুটি, দেলোয়ার হোসেন দুটি এবং রাজু আহমেদের একটি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, বৃহস্পতিবার ভোরের ওই অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ